1. admin@chatkhilbarta.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাটখিলে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো পৌরসভা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল চাটখিল ব্রাকের অভিজ্ঞতা বিনিময় সভা বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ গাছের ওপর মানুষ দেখে এলাকায় লাশের আতঙ্ক: জীবিত উদ্ধার যুবক চাটখিলে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ২৯ শিক্ষার্থী চাটখিলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন চাটখিলে অনুমোদনহীন ২৮৭ লিটার অকটেন জব্দ: আটক ২ নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চাটখিল মহিলা ডিগ্রি কলেজ চাটখিলে শেষ হলো ৪৭তম বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড

চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর আয়োজনে এবং চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসব কর্মসূচি পালন করা হয়।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে সকালে চাটখিল পৌর শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মিজানুর রহমান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শহিদুল আহমেদ নয়নসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। ডাঃ শহিদুল আহমেদ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, “আমাদের আগামী প্রজন্মের প্রাত্যহিক জীবনে পুষ্টির সুষম বিন্যাস নিশ্চিত করতে হবে। সুষম পুষ্টির মাধ্যমেই একটি সুস্থ, সবল ও স্বাভাবিক নতুন প্রজন্ম গড়ে উঠবে। এ লক্ষ্যে সরকার ও প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সভাপতির বক্তব্যে ডাঃ শহিদুল আহমেদ নয়ন পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহের বিভিন্ন কর্মপন্থা ও সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপিকা ডাঃ তিথি আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এবং এসআই মোহাম্মদ অহিদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ প্রান্ত কুমার পাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park