
নোয়াখালীর চাটখিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার তথা জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব রাকিব হোসেন রাজের উদ্যোগে উপজেলার দক্ষিণ ঘাটলাবাগ মোহাম্মদীয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজন প্রসঙ্গে চাটখিল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন রাজ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এতিম শিশুদের নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।