1. admin@chatkhilbarta.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন

‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে নোয়াখালীর চাটখিলে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি গবেষক, সার্ক-এর কৃষি পরামর্শক এবং বিশ্বব্যাংক-এর সাবেক কৃষি পরামর্শক ড. নওশের আলী সরদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “দি গুড আর্থ” সংস্থার সভাপতি এবং কনভেয়র গ্রুপ-এর চেয়ারম্যান ও সিইও কবির আহমেদ (কবির মুন্সী)।

প্রধান অতিথির বক্তব্যে ড. নওশের আলী সরদার বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এখন সময়ের দাবি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় আমাদের বনায়ন আরও বৃদ্ধি করতে হবে। তিনি কেবল গাছ লাগানোই নয়, বরং প্রতিটি চারাগাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কবির আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেককে নিজ নিজ উদ্যোগে চারাগাছ রোপণ করার আহ্বান জানান এবং “দি গুড আর্থ” সংস্থা পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি দেশব্যাপী অব্যাহত রাখবে বলে ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্থার বিভিন্ন স্তরের কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয় মাঠ ও এর আশপাশে চারাগাছ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শিক্ষার্থীদের মাঝেও চারাগাছ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park