1. admin@chatkhilbarta.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে সাবেক সরকারি চাকরিজীবী আবদুল লতিফের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদ এবং উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অনৈতিকভাবে জমা খারিজের অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় চাটখিল উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারি চাকরিজীবী আবদুল লতিফকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলে তার সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির জসিম উদ্দিন ও পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে অনৈতিকভাবে জমা খারিজ (নামজারি) করার অভিযোগও তুলে ধরেন। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park