1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী কর অঞ্চলে ১২২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৫ মে চাটখিলে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা সভা ওজনে ৫ গ্রাম কম, মৎস্য আড়তকে ৫ হাজার টাকা জরিমানা ঝাড়ফুঁকে কাজ না হওয়ায় মসজিদের মুয়াজ্জিনের ওপর হামলা চাটখিল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত: তৃণমূল নেতাদের ক্ষোভ নোয়াখালীতে শিক্ষকদের সম্মানে ইউএনও’র অনন্য উদ্যোগ: আলাদা লাইনে মিলছে জ্বালানি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাটখিলে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো পৌরসভা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল

চাটখিলে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা সভা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল তুলে ধরতে ও সচেতনতা বাড়াতে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় নোয়াখালীর আয়োজনে এই সভা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের নিয়মিতভাবে মাদকবিরোধী হিউম্যান বডি ফেস্টুন, খাতা, কলম ও স্টিকার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী এবং ডিএনসি নোয়াখালীর প্রতিনিধি জনাব নুসরাত জাহান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  মোঃ সাইফুল ইসলাম। আলোচনা পর্ব শেষে তিনি উপস্থিত প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। শিক্ষার্থীরা দুহাত তুলে মাদককে ‘না’ বলার এবং একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park