1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা

চাটখিলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও চাটখিল শিক্ষক পরিবারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৫ অক্টোবর (সোমবার) বিকেলে চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আকাশে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। এর পরপরই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারি এবং একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলে দেশের সকল উন্নয়ন হয়। শিক্ষকদের পিছিয়ে রেখে দেশ আগাতে পারে না। একটি প্রগতিশীল, বৈষম্যহীন ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। সরকার শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বদাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।”

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার আদায় এবং দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের নিবেদিতপ্রাণ ও অনন্য ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park