1. admin@chatkhilbarta.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে পশুর হাটে বিনামূল্যে শরবত বিতরণ ইসলামী ব্যাংক রক্ষায় চাটখিলে গ্রাহকদের মানববন্ধন রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন ও র‍্যালি চাটখিলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুদকের আয়োজনে চাটখিলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আল্লাহর ভয় ও সৎ চরিত্র গঠনের মাধ্যমেই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব: ড. আ ফ ম খালিদ হোসেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর চাটখিলে নারী শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ বিশ্ব জলবায়ু ধর্মঘট: সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানির দাবি তরুণদের নোয়াখালীর আকাশে রহস্যময় আলোর ঝলকানি

চাটখিলে পশুর হাটে বিনামূল্যে শরবত বিতরণ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল পৌরসভা গরু-ছাগলের বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে বিনামূল্যে ঠাণ্ডা শরবত বিতরণ করেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মেসার্স বাবুল ট্রেডার্স’। তীব্র গরমের মধ্যে হাটে আসা ক্লান্ত মানুষদের স্বস্তি দিতে চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়রের এই ব্যতিক্রমী ‘ফ্রি সেবা’ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

রোববার (২৪ মে) ১১নং পোল সংলগ্ন চাটখিল পৌরসভা গরু-ছাগলের বাজারে গিয়ে দেখা যায়, মেসার্স বাবুল ট্রেডার্সের সৌজন্যে একটি সুসজ্জিত বুথ স্থাপন করা হয়েছে। সেখানে হাটে আসা শত শত ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের মাঝে গ্লাসে করে ঠাণ্ডা শরবত তুলে দেওয়া হচ্ছে। তপ্ত রোদে হাটে ঘুরে ক্লান্ত হয়ে পড়া মানুষজন এই ঠাণ্ডা শরবত পেয়ে বেশ স্বস্তি প্রকাশ করেন।

হাটে আসা সজিব নামের এক ক্রেতা অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই কড়া রোদে বাজারে ঘুরে জান প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক এই সময়ে এই ঠাণ্ডা শরবত খেয়ে বুকটা জুড়িয়ে গেল। বাজারের এই ভিড়ে এমন নিঃস্বার্থ ও সুন্দর উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”

এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে মেসার্স বাবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহাজান খান বাবুল বলেন, “পবিত্র মক্কা ও মদিনায় হজ্জ পালন করতে গিয়ে সেখানে হাজীদের মাঝে এভাবে পানি ও জুস বিতরণ করতে দেখেছি। সেই চমৎকার ও পুণ্যময় দৃশ্যটি আমার মনে গভীরভাবে দাগ কাটে। সেখান থেকেই মূলত আমি এই কাজে উদ্বুদ্ধ হয়েছি। আমাদের হাটে আসা ক্রেতা-বিক্রেতারা প্রচণ্ড গরমে কষ্ট পান, তাদের একটু স্বস্তি দিতে পারাই আমার এই প্রয়াসের মূল উদ্দেশ্য। হাটে আগত সকলকে পশুর হাট চলাকালীন সময় পর্যন্ত এই ফ্রি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”

ব্যবসায়িক প্রচারণার বাইরে গিয়ে মক্কা-মদিনার পুণ্যময় ঐতিহ্যকে বুকে ধারণ করে একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জনপ্রতিনিধির এমন জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ পশুর হাটের চিরচেনা পরিবেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park