1. admin@chatkhilbarta.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার

দুদকের আয়োজনে চাটখিলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা”— এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৯ মে) চাটখিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’।

প্রতিযোগিতার ফাইনাল পর্বের বিতর্কের মূল বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”। এই বিষয়ে পক্ষের ও বিপক্ষের যুক্তির লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ হয়েছে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

ফাইনালে চমৎকার সব যুক্তি উপস্থাপন করে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নুসরাত জাহান। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চাটখিলের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দিদারুল আলম।

চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবুল কালাম আজাদ এবং মহি উদ্দিন বাবু।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু ও কহিনুর বেগম, সদস্য মামুন হোসেন ও হাসিনা আক্তার।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ নাইম, আনোয়ারুল আজিম, ইসমাইল হোসেন সজীব ও আব্দুল মোতালেব।

চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে অংশ নেওয়া বিজয়ী, রানার-আপ এবং অংশগ্রহণকারী দল এবং সেরা বিতার্কিকের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও বিভিন্ন উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের মাঝে সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে এই ধরনের আয়োজন প্রশংসনীয়। বিতর্ক শিক্ষার্থীদের যেকোনো বিষয় যৌক্তিকভাবে তুলে ধরার দারুণ সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীদের মেধা ও যুক্তিচর্চাকে আরও বেগবান করতে খুব শীঘ্রই চাটখিলে একটি ‘ডিবেটিং ক্লাব’ গঠন করা হবে এবং জ্ঞানচর্চার আলো ছড়িয়ে দিতে একটি ‘গণপাঠাগার’ স্থাপন করা হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, বিতর্ক চর্চায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা আগামীতে সমাজ থেকে দুর্নীতির অন্ধকার দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park