1. admin@chatkhilbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ

সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোর পূর্বক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ বজলুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার ৫৫ নং চাটখিল মৌজার ৪০৪ সং দাগে প্রায় ৩.০০ শতাংশ জমির মালিক মো. বজলুর রহমান। তিনি গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ‘ওয়ে হাউজিং প্রাঃ লিঃ’ হক প্লাজা কর্তৃক তার জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন করেন।

পরবর্তীতে পৌরসভা কর্তৃপক্ষ জমি পরিমাপের উদ্যোগ নিলে অভিযুক্তরা তা বাধাগ্রস্ত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি, পরিমাপ করতে না দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নিলেও কোনো ফল হবে না বলে ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

বর্তমানে অভিযোগকারী জানান, তার জমির উত্তর পাশে সিরাজুল ইসলাম গং ও ‘ওয়ে হাউজিং প্রাঃ লিঃ’এর হক প্লাজা এবং পশ্চিম ও দক্ষিণ পাশে মিলন গং বহুতল ভবন নির্মাণ করছেন। এতে তার নিজস্ব জমির একটি অংশ দখল হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জমি পরিমাপের জন্য গত ২৫ এপ্রিল ও ২ মে ২০২৬ তারিখে পৃথকভাবে আবেদন করলেও এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি বলে জানান ভুক্তভোগী।

এ অবস্থায়, জমি পরিমাপ সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ রাখা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগের সঙ্গে ভূমি উন্নয়ন করের রসিদ, ডিসিআর, খতিয়ান ও দলিলের কপি সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গা সম্পত্তির সমস্যা সমাধানে আদালতে যেতে হয়। তিনি বলেন সরকারি জায়গা সম্পত্তি কেউ দখল করলে সেটা দেখার দায়িত্ব আমাদের। মিজানুর রহমান বলেন যেহেতু বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ করা হয়েছে,তাই এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park