1. admin@chatkhilbarta.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে জিয়া পরিবারের কল্যাণ কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ বাতি-ফ্যান চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাতেই মিলল সংশোধিত বিল সবুজায়ন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থী-অভিভাবকদের হাতে ফলজ চারা “প্রযুক্তি ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, তবে এর অপব্যবহার কঠোরভাবে দমন করতে হবে” চাটখিলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি

চাটখিলে ১৪৩৩ সনের বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অসাম্প্রদায়িক চেতনায় উৎসবটি বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় উৎসবের শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মূল কমিটি ছাড়াও পৃথক পৃথক উপ-কমিটি গঠন করে লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা করা হবে।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার পদাধিকারবলে মেলা উদযাপন মূল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন এবং সকাল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা।

উৎসবে চাটখিলের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য পোশাকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা ও জনসেবা নিশ্চিত করতে চাটখিল থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিশেষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে যোগ দিয়ে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়াও জরুরি চিকিৎসাসেবার জন্য একটি মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park