1. admin@chatkhilbarta.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন

চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এবং স্থানীয় ১১ দলীয় ঐক্যের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেলে চাটখিল পৌরবাজারে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর হোসেন রিয়াজের সঞ্চালনায় চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাছানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা জামায়াতের আমির ও নোয়াখালী জেলা শুরা সদস্য মাওলানা আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মো: হানিফ, জাতীয় নাগরিক পার্টি চাটখিল উপজেলা আহবায়ক গোলাপ হোসেন ফরহাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার এইচআরডি সেক্রেটারি মো: আব্দুর রহীম, বাংলাদেশ জামায়াতে চাটখিল উপজেলার সাবেক নায়েবে আমীর মোহাম্মদ ওমর ফারুক, চাটখিল উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌরসভা সেক্রেটারী শাফায়াত হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌরসভা সভাপতি আবু সুফিয়ান রাহাত।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে দেশব্যাপী ছাত্রদল ও হেলমেট পরা সন্ত্রাসীদের বিগত দুই দিনের বর্বরোচিত তান্ডব, হামলা ও অরাজকতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।” একই সাথে তারা বিগত ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত ম্যান্ডেটের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশ শেষে চাটখিল পৌরবাজারের একটি গণমিছিল বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা ব্যানার ও ফেস্টুন হাতে এই মিছিলে অংশ নেন। মিছিলটি চাটখিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park