1. admin@chatkhilbarta.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন

চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে অবৈধভাবে গুদামজাত করার অপরাধে জসিম উদ্দীন নামে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৮০ বোতল (২ লিটারের) সয়াবিন তেল, ৪ বস্তা (২০০ কেজি) চিনি এবং প্রায় ২০০ কেজি ছোলা বুট।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নের টিসিবি ডিলার জসিম উদ্দীন কার্ডধারী গ্রাহকদের পণ্য না দিয়ে তা গুদামজাত করে রাখতেন। পরবর্তী সময়ে এসব পণ্য বেশি দামে খুচরা বাজারে বিক্রি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, “১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park