1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সাথে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈকুন্ঠপুর গ্রামের সুরের বাড়ির আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নতুন নলকূপ স্থাপন করেন। স্থাপনের পর থেকেই নলকূপটি থেকে পানির সাথে এক ধরনের গ্যাসের তীব্র ঘ্রাণ আসছিল। যে কারণে সে পানি খাওয়া যাচ্ছিলো না। বিষয়টি পরীক্ষা করতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা সেখানে দিয়াশলাই এবং গ্যাস লাইট জ্বালালে নলকূপে আগুন জ্বলে ওঠে। এরপর থেকেই এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে শুরু করেন।

আব্দুল মতিন বলেন, “নলকূপটি বসানোর পর পানির সাথে গ্যাস বের হওয়ার বিষয়টি আমরা প্রথমে টের পাইনি। গ্যাসের গন্ধে আমরা পানি পান করতে পারছিলাম না। পরে সন্দিহান হয়ে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করি এবং দেখি যে আগুন জ্বলছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, তারা যেন দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন এখানে আসলে কী আছে।”

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park