1. admin@chatkhilbarta.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ

চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় নোয়াখালীর চাটখিলে এক বর্ণাঢ্য পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রাকিব হোসেন রাজের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চাটখিল উপজেলা পরিষদের আঙিনা এবং চাটখিল মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে জলবায়ু সহনশীল বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রাকিব হোসেন রাজ বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং দেশজুড়ে বনভূমির পরিমাণ বাড়াতে আমাদের নেতা তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণের সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা চাটখিলে আজ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবান্ধব স্থানে ফলদ ও ঔষধি চারা রোপণ শুরু করেছি। ফলদ গাছ যেমন সাধারণ মানুষের পুষ্টি চাহিদা মেটাবে, তেমনি ঔষধি গাছ প্রাকৃতিক চিকিৎসায় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করেই আমাদের দায়িত্ব শেষ হবে না; চারাগুলো যাতে বড় হয়ে ফল ও ছায়া দিতে পারে সে জন্য নিয়মিত দেখভাল ও পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ সাধারণ জনসাধারণকেও নিজ নিজ বাড়ি ও খালি জায়গায় অন্তত একটি করে ফলদ ও ঔষধি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park