1. admin@chatkhilbarta.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন

চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে নোয়াখালীর চাটখিলে আলোচনা সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে (৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার উদ্যোগে দলটির চাটখিল উপজেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের এক অবিস্মরণীয় সংগ্রাম। ছাত্র-জনতার অসামান্য রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার মূল চেতনা ধরে রেখে দেশে ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park