1. admin@chatkhilbarta.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ফারুক সভাপতি ও স্বপন সা. সম্পাদক পুকুর সেচের তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, মা-ছেলের মৃত্যু আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস : প্রতিমন্ত্রী ইশরাক রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন চাটখিলে পশুর হাটে বিনামূল্যে শরবত বিতরণ

চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টায় চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়োজনে চাটখিল ভীমপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল ও সদস্য সচিব আহসানুল হক মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহজান রানা, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামিম, যুগ্ম আহ্বায়ক মহিন তরফদারসহ চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মোহাম্মদ আলী তরফদারের রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park