1. admin@chatkhilbarta.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

পুকুর সেচের তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, মা-ছেলের মৃত্যু

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তাঁর আট বছর বয়সী ছেলে রাহুল ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল চন্দ্র ঘোষসহ কয়েকজন অংশীদারের মালিকানাধীন একটি পুকুরে মোটর দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। দুপুরে দুলাল চন্দ্র ঘোষের ভাই খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল অসাবধানতাবশত মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে উভয়েরই মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খোকন চন্দ্র ঘোষ আহাজারি করতে করতে বলেন, “আমার স্ত্রী-সন্তান দুইজনের একজনও রইলো না। অন্তত একজন থাকতো! আমি নিঃস্ব হয়ে গেলাম। আমাকে নিয়ে আমার বউ সন্তানকে রাখতো; তাও আমার পরিবারটা থাকতো।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “চাটখিল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park