1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খান সভাপতি এবং দৈনিক দিনকাল-এর নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসবে মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া (দৈনিক আমার দেশ); সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক (এটিএন বাংলা), এম বি আলম (সম্পাদক, চলতি ধারা) ও এহসানুল হক খসরু (দৈনিক ইনকিলাব); সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন (দৈনিক কালবেলা); সহ-সাধারণ সম্পাদক আবদুস শাকুর হান্নান (দৈনিক খবরপত্র), মো. ইমাম উদ্দিন আজাদ (দৈনিক আমার সংবাদ) ও মো. ইদ্রিস মিয়া (সম্পাদক ও প্রকাশক, দৈনিক উপকূল); কোষাধ্যক্ষ (ট্রেজারার) মো. কামরুল কানন (ইসলামিক টিভি); সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন (দৈনিক প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক নাসিম শুভ (স্টাফ রিপোর্টার, এখন টিভি); সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম কিবরিয়া রাহাত (স্টার নিউজ); তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান (ঢাকা মেইল ও টাইমস অফ বাংলাদেশ); আপ্যায়ন সম্পাদক মো. হাসান (বাংলাভিশন); প্রচার সম্পাদক ফজলুল কাদের রাজু (দৈনিক ভোরের আলো); নির্বাহী সদস্য হিসেবে আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুল, মো. মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এমএস রিজোয়ান, এম এস জামাল, মো. আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো. সালাহ উদ্দিন, রনি কুমার দাস, মোহাম্মদ হোসেন, মো. ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, সিরাজ উদ্দিন শাহিনসহ ১৮ জনকে মনোনীত করা হয়েছে।

সভায় জানানো হয়, নতুন এই কমিটির প্রধান লক্ষ্য হলো সাংবাদিকদের অধিকার আদায়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা। এছাড়াও তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা এবং সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন যে, নোয়াখালীর তৃণমূল পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে এই ইউনিয়ন সর্বদা কার্যকর ভূমিকা পালন করবে।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে আসা সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ক্লাব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরিচিতি সভা শেষে এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। সভায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park