1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি পদে অশ্রু বিন্দু পাটওয়ারী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন

নির্বাচনী প্রতিশ্রুতি, সংস্কার ও তথ্য যাচাই বিষয়ে সাংবাদিকদের দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর গুলশানে ‘নির্বাচনী প্রতিশ্রুতি, সংস্কার ও তথ্য যাচাই’ শীর্ষক দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালা আজ সোমবার (৪ মে) সফলভাবে সম্পন্ন হয়েছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ERF)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের ৩০ জেলার ৩৫ জন সাংবাদিক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ERF)-এর ১৯জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

৩ মে (রবিবার) দুপুরে রেজিস্ট্রেশন ও মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে সিপিডি-এর ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য কর্মশালার প্রেক্ষাপট ও লক্ষ্য ব্যাখ্যা করেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ERF) সভাপতি দৌলত আক্তার মালাও উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন। প্রথম অধিবেশনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ এবং ‘ম্যানিফেস্টো ওয়াচ’ (Manifesto Watch) প্ল্যাটফর্ম দুটির ব্যবহারিক দিক তুলে ধরেন সিপিডি-এর তৌফিকুল ইসলাম খান এবং নাজিবা মোহাম্মদ আলতাফ।

৪ মে (সোমবার) কর্মশালার দ্বিতীয় দিনে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে ‘তথ্য অধিকার আইন (RTI)’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। শেষ অধিবেশনে ‘ডিজিটালি রাইট’-এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী ভুল তথ্য ও অপপ্রচার শনাক্তে ‘ফ্যাক্ট-চেকিং’-এর আধুনিক কৌশলগুলো নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় ফেসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব (দ্য ডেইলি স্টার), সুশান্ত সিনহা (একাত্তর টিভি), মুনিমা সুলতানা (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ইব্রাহিম হোসেন ওভি (জাগো নিউজ), শেখ আবদুল্লাহ (বিজনেস স্ট্যান্ডার্ড), মো. জাকির হোসেন (আজকালের খবর) এবং এস কে শাফায়েত হোসেন (বাংলানিউজ২৪.কম)।

পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সচিবালয় হিসেবে কাজ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD)। ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সচিবালয় দলে ছিলেন তারান্নুম জিনান, মো. রিফাত বিন আওলাদ, নাহিয়ান রায়হানা প্রাপ্তি, জারিন তাসনিম এবং খাজা মাশাম ফাহিম।

সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াব (NOAB) সভাপতি মতিউর রহমান চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ERF) সাধারণ সম্পাদক আবুল কাশেমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াব (NOAB) সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, “গণমাধ্যমকর্মীদের প্রথম পরিচয় হবে সাংবাদিক। তাদের অন্যকোনো পরিচয় সাংবাদিক পরিচয়ের আগে আসতে পারে না। শিরোনাম নির্ভর সাংবাদিকতা নাগরিকের জীবন এমনকি রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দিতে পারে; এবিষয়ে সকলকে দায়িত্বশীল থাকতে হবে।”

বক্তারা বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। ইউএনডিপি (UNDP) ও সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এই কর্মশালাটি আয়োজিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park