1. admin@chatkhilbarta.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

নোয়াখালী কর অঞ্চলে ১২২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৫ মে

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বেকার যুবক-যুবতীদের জন্য সরকারি চাকরির বড় সুযোগ নিয়ে এসেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নোয়াখালী। সম্প্রতি প্রতিষ্ঠানটি ৬টি ক্যাটাগরিতে মোট ১২২ জন জনবল নিয়োগের জন্য একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শূন্য পদের বিবরণ:
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ১ জন, প্রধান সহকারী পদে ২২ জন, উচ্চমান সহকারী পদে ২২ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ২৩ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৭ জন এবং অফিস সহায়ক পদে ২৭ জনসহ মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ ভুক্ত।

আবেদনের যোগ্যতা ও বয়স:
আবেদনকারীকে পদভেদে স্নাতক, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার সংশ্লিষ্ট পদগুলোর জন্য টাইপিংয়ের নির্ধারিত গতি ও কারিগরি দক্ষতা থাকতে হবে। আগামী ২৫ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সরকারি নিয়ম অনুযায়ী শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে www.taxnoa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে আগামী ০৫ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ২৫ মে ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

পরীক্ষার ফি ও সময়সূচি:
আবেদন সাবমিট করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি জমা দিতে হবে। উল্লেখ্য, সকল পদের জন্য আগামী ০৫ জুন ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত তথ্য ও শর্তাবলী জানতে কর অঞ্চল-নোয়াখালীর নিজস্ব ওয়েবসাইট www.tax.noakhali.gov.bd ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park