1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত: তৃণমূল নেতাদের ক্ষোভ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার কোনো ইউনিয়ন এবং পৌরসভার কোনো ওয়ার্ডে কমিটি নেই। ইউনিয়ন পর্যায়ে কমিটি না থাকায় দলটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অনেকেই তাদের বক্তব্যে উল্লেখ করেন।

গত ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ‘কুটুম ঘর’ কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন করার জন্য উপজেলা ও পৌর বিএনপির কমিটি কাজ করবে। এ বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সদস্য সচিব ফরিদ আহমেদ (জিএস ফরিদ), পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, গোলাম মোস্তফা ভূঁইয়া এবং ইমাম হোসেন টিপুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এতে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যগণ এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park