1. admin@chatkhilbarta.com : admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত: তৃণমূল নেতাদের ক্ষোভ নোয়াখালীতে শিক্ষকদের সম্মানে ইউএনও’র অনন্য উদ্যোগ: আলাদা লাইনে মিলছে জ্বালানি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাটখিলে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো পৌরসভা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল চাটখিল ব্রাকের অভিজ্ঞতা বিনিময় সভা বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ গাছের ওপর মানুষ দেখে এলাকায় লাশের আতঙ্ক: জীবিত উদ্ধার যুবক চাটখিলে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ২৯ শিক্ষার্থী

চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর বদলকোট মুন্সিবাড়ি দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ ক্যাম্পের উদ্যোগ নেয় ডিবিত্রল গ্রুপ, সার্বিক সহযোগিতা প্রদান করেন সমাজসেবক খায়রুজ্জামান।

ক্যাম্পে প্রায় ৬৫০ জন সেবাগ্রহীতাকে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া হয়।

এছাড়া, বিস্তারিত পরীক্ষার পর গুরুতর সমস্যায় আক্রান্ত ৯৫ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। তাদেরকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন সম্পন্ন করা হবে।

আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park