1. admin@chatkhilbarta.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিলে অনুমোদনহীন ২৮৭ লিটার অকটেন জব্দ: আটক ২

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮৭ লিটার অকটেন জব্দ করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের ‘রহিম ট্রেডার্স’-এ এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ রাত ১২টার পর ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে মজুত করে রাখা ২৮৭ লিটার অকটেন উদ্ধার করা হয়। অবৈধ মজুতদারির অভিযোগে দোকানের স্বত্বাধিকারী মো. আবদুল্লাহ এবং তার সহযোগী নাসিম উদ্দীনকে আটক করেছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, আটককৃত ব্যক্তিদের জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই। মূলত অধিক মুনাফার আশায় তারা অবৈধভাবে এই অকটেন মজুত করে রেখেছিলেন। অসাধু ব্যবসায়ীদের রুখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

জব্দকৃত তেলের বিষয়ে বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park