1. admin@chatkhilbarta.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলা নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি। এছাড়াও অনুষ্ঠানে চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সকাল ৯:০০ টায় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর সকাল ৯:৩০ মিনিটে জাতীয় সংগীত এবং বাঙালির প্রাণের গান “এসো হে বৈশাখ” পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এরপর ঐতিহ্যবাহী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাঁর বক্তব্যে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করাই আমাদের মূল লক্ষ্য।” তাঁর বক্তব্যে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park