1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিলে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা ও ওটি সিলগালা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অনিয়মের দায়ে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালাসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, চাটখিল সেন্ট্রাল হাসপাতালে অভিযান পরিচালনাকালে কোনো ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালটির গুরুত্বপূর্ণ ওটি রুমটি ছিল অত্যন্ত নোংরা ও অপরিষ্কার, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একই সাথে প্রতিষ্ঠানটির হাসপাতাল ও প্যাথলজি পরিচালনার হালনাগাদ লাইসেন্সও ছিল না। এসব বিষয় আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে সেন্ট্রাল হাসপাতালের ওটি রুমটি সিলগালা করে দেয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

একই সময়ে চাটখিল এভারকেয়ার হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ফার্মেসিতে বৈধ ড্রাগ লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডা. শহিদুল আহমেদ নয়ন বলেন, “স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। আজকে আমরা দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় ব্যবস্থা নিয়েছি। জনস্বার্থ রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযানে স্বাস্থ্য কর্মকর্তা, হেলথ ইন্সপেক্টর ও থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park