1. admin@chatkhilbarta.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

নোয়াখালীর আকাশে রহস্যময় আলোর ঝলকানি

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত বঙ্গোপসাগরের আকাশসীমায় তিন দিনের বিধিনিষেধ জারির মধ্যেই ওডিশা উপকূল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জোর জল্পনা তৈরি হয়েছে। আর এই পরীক্ষার রেশ ধরে বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের আকাশে এক রহস্যময় আলোর ঝলকানি দেখা গেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আকস্মিক এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আকাশে কী দেখা গিয়েছিল? নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সন্ধ্যার আকাশে একটি উজ্জ্বল আলোকপিণ্ড ধীরগতিতে এগিয়ে যাচ্ছে, যার পেছনে ধোঁয়ার মতো লেজ দৃশ্যমান। অনেক প্রত্যক্ষদর্শী একে ‘উল্কাপাত’ বা ‘অচেনা বস্তু’ (UFO) মনে করলেও কেউকেউ বলছেন, এটি মূলত ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ভারতের জারি করা ‘নোটিস টু এয়ারম্যানস’ (নোটাম) অনুযায়ী, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের ওপর একটি নির্দিষ্ট করিডরে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওডিশার আবদুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩,৫৬০ কিলোমিটার দীর্ঘ এই এলাকায় সাধারণত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম (ICBM) পরীক্ষার সময় এ ধরনের সতর্কতা জারি করা হয়।

নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলাসহ উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ ফেসবুকে এই আলোর দৃশ্য শেয়ার করেছেন। কেউ কেউ একে মহাজাগতিক ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে বিষয়টিকে মেলাচ্ছেন। হঠাৎ আকাশে এমন দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষণিকের জন্য কৌতূহল ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park