1. admin@chatkhilbarta.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি পদে অশ্রু বিন্দু পাটওয়ারী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন

নোয়াখালীতে এক টুকরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চাটখিল-সোনাইমুড়ী ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘চাটখিল–সোনাইমুড়ী ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার ‘স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্ট’-এ এই মিলনমেলার আয়োজন করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে চবি’র বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠী ও বড়-ছোট ভাইদের কাছে পেয়ে অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। ইফতারের পূর্ব মুহূর্তে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন করেন।

সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক এলাহী হৃদয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল ও সোনাইমুড়ী এলাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীরা। এসময় তারা চাটখিল-সোনাইমুড়ী এলাকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের শিক্ষামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে সভাপতি মাহফুজুর রহমান বলেন, “চাটখিল ও সোনাইমুড়ী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই আমাদের এই আয়োজন। প্রতি বছরই আমরা চেষ্টা করি সবাইকে এক সুতায় বাঁধতে।”

সাধারণ সম্পাদক আশিক এলাহী হৃদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সার্থক করেছে। ভবিষ্যতেও এই ঐক্য ও সম্প্রীতি বজায় থাকবে।”

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park