1. admin@chatkhilbarta.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ফারুক সভাপতি ও স্বপন সা. সম্পাদক পুকুর সেচের তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, মা-ছেলের মৃত্যু আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস : প্রতিমন্ত্রী ইশরাক

চাটখিল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত: তৃণমূল নেতাদের ক্ষোভ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার কোনো ইউনিয়ন এবং পৌরসভার কোনো ওয়ার্ডে কমিটি নেই। ইউনিয়ন পর্যায়ে কমিটি না থাকায় দলটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অনেকেই তাদের বক্তব্যে উল্লেখ করেন।

গত ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ‘কুটুম ঘর’ কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন করার জন্য উপজেলা ও পৌর বিএনপির কমিটি কাজ করবে। এ বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সদস্য সচিব ফরিদ আহমেদ (জিএস ফরিদ), পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, গোলাম মোস্তফা ভূঁইয়া এবং ইমাম হোসেন টিপুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এতে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যগণ এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park