
নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি পদে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ছাত্রনেতা অশ্রু বিন্দু পাটওয়ারী।
শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। বহু হামলা মামলার শিকার হয়েছিলেন অশ্রু বিন্দু পাটওয়ারী।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের একজন সহকর্মী হিসেবে তিনি ছাত্রদলের রাজনীতি করছেন। আন্দোলন সংগ্রামে মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন অশ্রু বিন্দু পাটওয়ারী।
অশ্রু বিন্দু পাটওয়ারী চাটখিল পৌর ছাত্রদলের ১ম সহ- সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এর পর ভারপ্রাপ্তের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দ্বায়িত্ব পালন করেছিলেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত সরকারের আমলে তার নামে ৪ টা মামলা হয়েছিল। অশ্রু বিন্দু পাটওয়ারী বলেন, প্রায় ১৮ বার আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর হা-মলা করে। তিনি বলেন, তাদের হামলায় আমি গুরুতর আহত হয়ে ৭ দিন পর্যন্ত অজ্ঞান ছিলাম।
২০১৭ সালে সোনালি ব্যাংক থেকে তাকে চা-কুরী-চ্যুত করা হয় বলে তিনি জানান। দীর্ঘ আন্দোলন সংগ্রামী তার ভূমিকার কথা বিবেচনা করে উপজেলা ছাত্রদলের কাউন্সিলে তাকে সভাপতি পদে মনোনীত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।