1. admin@chatkhilbarta.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ফারুক সভাপতি ও স্বপন সা. সম্পাদক পুকুর সেচের তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, মা-ছেলের মৃত্যু আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস : প্রতিমন্ত্রী ইশরাক রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন

চাটখিলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার (২০ এপ্রিল) সকালে যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শহীদুল আহমেদ নয়ন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকবৃন্দ এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দের পর্যবেক্ষণে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park