1. admin@chatkhilbarta.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন চাটখিলে পশুর হাটে বিনামূল্যে শরবত বিতরণ ইসলামী ব্যাংক রক্ষায় চাটখিলে গ্রাহকদের মানববন্ধন রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন ও র‍্যালি চাটখিলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুদকের আয়োজনে চাটখিলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আল্লাহর ভয় ও সৎ চরিত্র গঠনের মাধ্যমেই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব: ড. আ ফ ম খালিদ হোসেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর চাটখিলে নারী শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ বিশ্ব জলবায়ু ধর্মঘট: সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানির দাবি তরুণদের

চাটখিলে শেষ হলো ৪৭তম বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমজাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বর্তমান বিশ্বের প্রযুক্তিগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রকে বদলে দিচ্ছে। ভবিষ্যৎ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষার্থীদের এআই এবং উন্নত প্রযুক্তিতে দক্ষ হতে হবে।”

বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে এবং উৎসাহ যোগাতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক মন্ডলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park