1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীর চাটখিলে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে চাটখিল মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শহীদদের স্মরণে চাটখিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাষ্ট্রীয় এই আয়োজনে একে একে শ্রদ্ধা নিবেদন করেন চাটখিল পৌরসভা, চাটখিল থানা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস ইউনিট। এছাড়া পল্লী বিদ্যুৎ অফিস, সরকারি হাসপাতাল এবং সরকারি টেকনিক্যাল স্কুলের শিক্ষকবৃন্দ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে চাটখিল উপজেলা বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ভলিবল খেলাসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park