1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিলে ফসলি জমির মাটি কেটে কারাগারে ২ জন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার উত্তর সাঁতরেপাড়া ও তালতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ওই এলাকায় ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধের গুরুত্ব অনুযায়ী একজনকে ১ মাস এবং অন্যজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ইউএনও মো. মিজানুর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “ফসলি জমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যায়, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মাটি খেকোদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

দণ্ডপ্রাপ্ত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park