1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিলে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে আবুল খায়ের (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আবুল খায়ের চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের সন্তান।

আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে আজ রাতে খিলপাড়া বাজারে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় আবুল খায়েরকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় তাকে এই সাজা প্রদান করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

অভিযান পরিচালনায় চাটখিল থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park