1. admin@chatkhilbarta.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলায় ‘কনশাস কনজ্যুমারস সোসাইটি’ (সিসিএস)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ৪ জুলাই বিকেলে চাটখিল পৌর বাজারে অবস্থিত ভোক্তা অধিকারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

৫ সদস্য বিশিষ্ট এই চাটখিল উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক খালেদ।

আজকের এই অনুষ্ঠানে সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভোক্তা অধিকার সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নোয়াখালীর সকল উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে আজ চাটখিলে এই কমিটি গঠন করা হলো।”

নবগঠিত এই কমিটিতে মো. আবুল কালাম আজাদ-কে আহ্বায়ক এবং শাহ পরান-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফোরকানুল আলম। কমিটির অন্য দুই সদস্য হলেন— আরমান হোসেন ও নুর শাফি হাসান।

অনুষ্ঠানে কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, উপজেলায় কার্যকর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি চাটখিল উপজেলায় সাধারণ ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও বাজার মনিটরিংসহ জনসচেতনতা বৃদ্ধিতে এই কমিটি সক্রিয়ভাবে কাজ করে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park