1. admin@chatkhilbarta.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল উপজেলায় অসহায় ও গৃহহীন পরিবারের কল্যাণে গৃহনির্মাণ প্রকল্প শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের বাসিন্দা ও স্থানীয় কাঠমিস্ত্রি নূর নবীকে আনুষ্ঠানিকভাবে একটি নতুন ঘর প্রদানের মাধ্যমে এই মানবিক প্রকল্পের শুভ সূচনা করা হয়।
প্রকল্পের প্রথম উপকারভোগী নূর নবীর নতুন ঘরটি নির্মাণে সংগঠনের পক্ষ থেকে ৩ বান ঢেউ টিন, ২ বান রঙিন টিন এবং ১২টি  পিলার প্রদান করা হয়। এর পাশাপাশি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করতে তাঁর হাতে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামছুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের সেবায় নিয়োজিত একটি সামাজিক শক্তি। আল্লাহর সন্তুষ্টি ও সাধারণ মানুষের কল্যাণে আমরা এই গৃহনির্মাণ প্রকল্প শুরু করেছি। আমাদের লক্ষ্য উপজেলার কোনো মানুষ যেন গৃহহীন না থাকে। বিত্তবানদেরও উচিত এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
নতুন ঘর এবং নগদ অর্থ হাতে পেয়ে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী কাঠমিস্ত্রি নূর নবী। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “কাঠমিস্ত্রির কাজ করে যা আয় হতো, তা দিয়ে সংসার চালিয়ে মাথা গোঁজার মতো একটা ঘর তোলা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হতো না। টাকার অভাবে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছিল। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, ঘর ও নগদ টাকা দিয়েছে, তা আমি কোনোদিন ভুলব না। আমি ও আমার পরিবার তাঁদের জন্য মন থেকে দোয়া করি।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর বদলকোট ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিব, বিশিষ্ট আলেম মাওলানা আজাদ এবং স্থানীয় যুব নেতা জি আর রাব্বানীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিহ্নিত অসহায় পরিবারগুলোর জন্য পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আরও ঘর হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park