1. admin@chatkhilbarta.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ চাটখিলে সাংবাদিককে হুমকি ও নাম-ছবি বিকৃত করে অপপ্রচার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

গাছের ওপর মানুষ দেখে এলাকায় লাশের আতঙ্ক: জীবিত উদ্ধার যুবক

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে গাছের ওপর কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে মৃতদেহ ভেবে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দিলে শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবক নিজের নাম ‘নীরব’ বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী সংলগ্ন ইটপুকুরিয়া বাজারের পাশে এই অদ্ভুত ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারের পাশের একটি গাছে কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় একজনকে শুয়ে থাকতে দেখেন পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মুখ ঢাকা ও নড়াচড়া না থাকায় স্থানীয়রা মনে করেছিলেন সেটি একটি ঝুলন্ত লাশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাটখিল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাদের যৌথ প্রচেষ্টায় ওই যুবককে গাছ থেকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়। উদ্ধারের পর ওই যুবক নিজের নাম নীরব বলে পরিচয় দেন।

ঘটনাস্থলে উপস্থিত চাটখিল থানা পুলিশের এসআই শফিউল ইসলাম মুন্না বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি মানসিক ভারসাম্যহীন। সে নিজের নাম বললেও বিস্তারিত আর কিছু বলতে পারছে না। বর্তমানে তার পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানার সন্ধানে কাজ করছে পুলিশ।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park