1. admin@chatkhilbarta.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধে ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্পের প্রথম ঘর হস্তান্তর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন

রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএ ইউনাইটেড একাডেমির নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত রবিবার শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক শামসুর রহমান শামীম-কে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে আলমগীর কবির এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর আলম মানিক দায়িত্ব পেয়েছেন।

কমিটি অনুমোদনের খবরে বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। এলাকাবাসী মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে আরও গতি আসবে এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

জানা যায়, নবগঠিত এ কমিটি দায়িত্ব গ্রহণের আগেই বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন সরকারি দপ্তরে ধারাবাহিক যোগাযোগ ও আবেদন-নিবেদনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের জন্য প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা অনুদান আনতে সক্ষম হয়েছে কমিটির নেতৃবৃন্দ। এ বরাদ্দের ফলে বিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বলেন, নতুন কমিটির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। তারা কমিটির সফলতা কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি শামসুর রহমান শামীম বলেন,
“বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের একটি আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারের সহযোগিতা ও নতুন কমিটির আন্তরিক প্রচেষ্টায় ডিএসএ ইউনাইটেড একাডেমি ভবিষ্যতে এ অঞ্চলের অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park