1. admin@chatkhilbarta.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ফারুক সভাপতি ও স্বপন সা. সম্পাদক পুকুর সেচের তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, মা-ছেলের মৃত্যু আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস : প্রতিমন্ত্রী ইশরাক রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন চাটখিলে পশুর হাটে বিনামূল্যে শরবত বিতরণ ইসলামী ব্যাংক রক্ষায় চাটখিলে গ্রাহকদের মানববন্ধন রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন ও র‍্যালি চাটখিলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গ্যাস সংকট নিরসনের দাবিতে চাটখিলে মানববন্ধন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় লাইন সংযোগে দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজপথে নেমেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় চাটখিল বাজারে আয়োজিত এক বিশাল মানববন্ধনের মাধ্যমে তারা এই দুর্ভোগের প্রতিকার চান।

‘গ্যাস, বিদ্যুৎ বিভ্রাট আন্দোলন কমিটি’ ও চাটখিল পৌরসভার সাধারণ গ্যাস গ্রাহকদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আন্দোলন কমিটির আহ্বায়ক সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত ভুক্তভোগী গ্রাহক ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ নেই। পর্যাপ্ত গ্যাস না থাকায় সাধারণ মানুষের রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। লাইনে গ্যাস না থাকলেও মাস শেষে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

সভাপতির বক্তব্যে সোহাগ হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি, কিন্তু কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না। রান্নার জন্য গৃহিণীদের রাত জেগে অপেক্ষা করতে হয়, যা অমানবিক। অতিদ্রুত এই গ্যাস সংকট নিরসন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

উপস্থিত গ্রাহকরা অবিলম্বে এই সমস্যা সমাধানে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন মহলের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park