1. admin@chatkhilbarta.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

চাটখিলে হিমালয় ও আল বারাকা পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক পরিবহন আইনে হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা এবং আল বারাকা এক্সক্লুসিভকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে চাটখিল পৌরবাজারের হিমালয় এক্সপ্রেসের কাউন্টারে এবং দশঘরিয়া বাজার আল বারাকা এক্সক্লুসিভের কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হিমালয় এক্সপ্রেস এবং আল বারাকা এক্সক্লুসিভ এর বিরুদ্ধে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া তিনি আরও সতর্ক করে বলেন, কেউ যদি এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park