1. admin@chatkhilbarta.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস : প্রতিমন্ত্রী ইশরাক রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন চাটখিলে পশুর হাটে বিনামূল্যে শরবত বিতরণ ইসলামী ব্যাংক রক্ষায় চাটখিলে গ্রাহকদের মানববন্ধন রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন ও র‍্যালি চাটখিলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুদকের আয়োজনে চাটখিলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আল্লাহর ভয় ও সৎ চরিত্র গঠনের মাধ্যমেই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব: ড. আ ফ ম খালিদ হোসেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর চাটখিলে নারী শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ

ওজনে ৫ গ্রাম কম, মৎস্য আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল পৌরবাজারে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ওজনে কম দেওয়ার অপরাধে একটি মৎস্য আড়তকে অর্থদণ্ড প্রদান করা হয়। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার প্রায় ত্রিশটির মতো ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ‘সাগরিকা মৎস্য আড়ত’-এ ৭০০ গ্রামের প্রতিটি বাটখারায় ৫ গ্রাম করে ওজন কম দিচ্ছে, যা ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ২৯ ধারার একটি সুস্পষ্ট লঙ্ঘন। ওজনে এই কারচুপির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

বাজারে মাছ কিনতে আসা আব্দুর রহিম নামের এক ক্রেতা সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ওজনে কম দেওয়া হচ্ছে। ৭০০ গ্রামে ৫ গ্রাম কম মনে হলেও সারাদিনে আড়ৎদারেরা শত শত কেজি মাছ বিক্রি করেন। এতে সাধারণ মানুষের সাথে বড় অঙ্কের কারচুপি হয়। প্রশাসনের এমন তদারকি আমাদের মতো সাধারণ ক্রেতাদের মনে আত্মবিশ্বাস বাড়ায়। এমন অভিযান যেন নিয়মিত চালানো হয়।”

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং বাজারে সঠিক পরিমাপ বজায় রাখতে আমাদের এই নিয়মিত তদারকি। ব্যবসায়ীদের প্রতিবছর তাদের বাটখারাগুলো সঠিক আছে কি না তা যাচাই করার বিধান থাকলেও অনেকে তা মানছেন না। ওজনে কম দিয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারের স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনাকালে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের প্রতিনিধিদল এবং চাটখিল থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park