1. azad.cu@gmail.com : admincb :
  2. Amy.Louboutin@hotmail.com : Amytin Wendesy : Amytin Wendesy
  3. wordpresupport@www.chatkhilbarta.com : admlnlx :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আমরা ইন্ডিয়া-পাকিস্তান বুঝিনা, আমরা বাংলাদেশ বুঝি: ব্যারিস্টার খোকন চাটখিলে কলেজ শিক্ষকদের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সভা: উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানে অগ্রাধিকারের আশ্বাস চাটখিলে নির্বাচনী মহড়ায় যৌথবাহিনী চাটখিলে কর্মরত সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় চাটখিল–সোনাইমুড়ী ফোরামের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় যৌথ বাহিনীর হাতে যুবদল নেতা আটক : বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাটখিলে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতাকে নির্দোষ দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড গুলিসহ আটক এক চাটখিলে রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জেএসডি’র আন্দোলন অব্যাহত থাকবে-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

চাটখিলে কলেজ শিক্ষকদের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সভা: উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানে অগ্রাধিকারের আশ্বাস

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে চাটখিলস্থ একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থানমুখী শিক্ষা পরিকল্পনা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রফেসর শাহরুখ আদনান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারুল কবির রুমি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আবুল বাশার।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নাহিদুর রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা সুবিধা তুলে ধরে বলেন, “নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে উচ্চশিক্ষার বিশেষ সুযোগ রাখা হয়েছে।”

তিনি আরও জানান, আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান আবুল সাঈদ চৌধুরীর মূল লক্ষ্য হলো অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে আবুল খায়ের গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল কবির রুমি বলেন, “প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষে আমরা নিরলস কাজ করছি। গুনগত মান নিশ্চিত করতে আমরা আপসহীন।”

স্থানীয় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চাটখিল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুরুল আলম এবং চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

সভায় চাটখিল ও সোনাইমুড়ির ৭টি কলেজের শিক্ষকবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ুব, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কামরুল কানন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park