1. azad.cu@gmail.com : admincb :
  2. Amy.Louboutin@hotmail.com : Amytin Wendesy : Amytin Wendesy
  3. wordpresupport@www.chatkhilbarta.com : admlnlx :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে নির্বাচনী মহড়ায় যৌথবাহিনী চাটখিলে কর্মরত সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় চাটখিল–সোনাইমুড়ী ফোরামের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় যৌথ বাহিনীর হাতে যুবদল নেতা আটক : বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাটখিলে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতাকে নির্দোষ দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড গুলিসহ আটক এক চাটখিলে রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জেএসডি’র আন্দোলন অব্যাহত থাকবে-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন আল খিদমাহ ব্লাড সার্কেল বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা; সভাপতি ফাহাদ, সম্পাদক রাকিব

চাটখিলে রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলায় রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে ফাঁকা গুলি করার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার ০৮ নং নোয়াখলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে খিলপাড়া-টু-সাধুরখিল সড়কে এলজিইডির আওতায় রাস্তার কাজ চলমান ছিল। গত সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত ৩ জন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা হেলমেট পরিহিত অবস্থায় শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। একপর্যায়ে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর বিষয়টি চাটখিল থানা পুলিশকে জানানো হলে খিলপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে চাটখিল থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park