জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো, প্রশাসন বিচার ব্যবস্থাসহ গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, স্বাধীনতার পর জাতীয় সরকার গঠন না করায় আজও জাতি স্বাধীনতার সুফল পায়নি। শোর শাসনের অবসান ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ফসল ঘরে তুলতে না পারলে আবারও স্বৈরাচারী ব্যবস্থা গড়ে উঠবে। যতদিন পর্যন্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জেএসডির আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি গতকাল বুধবার দুপুরে নোয়াখালী-১ আসনে জেএসডি’র প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর চাটখিল পৌর শহরে গণসংযোগ শেষে আনিতাশ পেট্রোল পাম্পের সামনে এক পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি তারা মার্কায় ভোট দেওয়ার জন্য নোয়াখালী-১ আসনের ভোটারদের কাছে দাবি জানান।
গণসংযোগ ও পথসভায় জেএসডি’র প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি’র সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেএসডি নেতা শাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, পৌর জেএসডি’র সভাপতি প্রফেসর দ্বীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম সহ জেএসডি’র নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা