নোয়াখালীর চাটখিলে যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড তাজা গুলিসহ নাঈম ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ২টায় ৩৫ এসটি ব্যাটালিয়ন চাটখিল পাঁচগাও ক্যাম্পের উদ্যোগে লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়া পিএসসি’র নেতৃত্বে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে অভিযান পরিচালনা করা করে।
অভিযানকালে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের হাজী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে মো. নাঈম ইসলাম (৩২) কে দুই রাউন্ড (৭.৬২ মি.মি.) তাজা গুলিসহ আটক করা হয়। পরে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস সুলতান কালবেলাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা