1. azad.cu@gmail.com : admincb :
  2. Amy.Louboutin@hotmail.com : Amytin Wendesy : Amytin Wendesy
  3. wordpresupport@www.chatkhilbarta.com : admlnlx :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে নির্বাচনী মহড়ায় যৌথবাহিনী চাটখিলে কর্মরত সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় চাটখিল–সোনাইমুড়ী ফোরামের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় যৌথ বাহিনীর হাতে যুবদল নেতা আটক : বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাটখিলে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতাকে নির্দোষ দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড গুলিসহ আটক এক চাটখিলে রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জেএসডি’র আন্দোলন অব্যাহত থাকবে-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন আল খিদমাহ ব্লাড সার্কেল বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা; সভাপতি ফাহাদ, সম্পাদক রাকিব

চাটখিল–সোনাইমুড়ী ফোরামের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময়

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫ বার পঠিত

ঢাকাস্থ চাটখিল-সোনাইমুড়ী ফোরামের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাটখিল ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে সোমবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছু’ম।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত নোয়াখালী -১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফ উল্যাহ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমেদ, নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ আসনের  আসন পরিচালক মাওলানা দেলওয়ার হোসেন, আইকাব কোম্পানির ম্যানিজিং ডাইরেক্টর মোহাম্মদ উল্লাহ এমএসসি, ইসলামী ব্যাংক হাসপাতালের সুপার ডা: হারুন অর রশিদ, চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, সোনাইমুড়ী উপজেলা আমীর হানিফ মোল্লা, ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান।

চাটখিল ফোরামের সহ-সভাপতি নাসির আহমেদ বাবলু ও এডভোকেট আব্দুল কাইযুম ভূঁইয়া’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ চাটখিল ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মর্তুজা, সহ-সভাপতি কবিরুল ইসলাম, সেক্রেটারি আবুল হোছাইন রাজন, সহকারী সেক্রেটারি রইছুল ইসলাম পবন, সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park