বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে '৮ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৬' উদযাপন করলো সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন।
৮ম বর্ষপূতি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান সৈকত এবং সাধারণ সম্পাদক ফজলে আলী তুহিন ।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক ফজলে আলী তুহিন বলেন, আমাদের এলাকাটি নোয়াখালী জেলার একবারে শেষ সীমানায় হওয়ার শিক্ষা, চিকিৎসা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একটা সময়ে জরুরি রক্তের প্রয়োজনে মাইকিং করতে হতো, এখন আমাদের সংগঠনের সেচ্ছাসেবী এবং সাধারণ মানুষের সহায়তা আমরা সে অবস্থায় উন্নয়ন করতে পেরেছি।
সংগঠনটির সভাপতি বলেন,সাফল্যের এই পর্যায়ের আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের স্বেচ্ছাসেবকরা। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আমাদের সংগঠনকে এগিয়ে চলার পথে প্রাণ সঞ্চার করেছে। এছাড়াও আমাদের উপদেষ্টামন্ডলী, অনারেরি মেম্বার, লাইফটাইম মেম্বার ও সদস্যদের ভূমিকা আমাদেরকে শক্তিশালী করেছে। এসোসিয়েশনের ৯ম বছরের এই সময়ে এসে আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি সপ্তগাঁও এর প্রতিটি মানুষকে আমাদের পাশে থাকার জন্য আহবান জানাচ্ছি।
উল্লেখ্য , 'নিরাপদ হোক রক্তদান – আপনার রক্তে বাঁচুক প্রাণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়-এর কয়েকজন প্রাক্তন কৃতি ছাত্রের উদ্যোগে ও ফলপ্রসু প্রচেষ্টায় ২০১৮ সালের ৩রা জানুয়ারী ‘সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।
সপ্তগাঁও ভিত্তিক ৭ টি গ্রামের (মুরাইম,মানিকপুর,মুটকী, রুদ্ররামপুর, চাঁদপুর, মনোহরপুর, হোসেনপুর ) মানুষের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ সম্পাদনের উদ্দেশ্যে এই এসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে।