
ধর্মীয় শিক্ষা বিস্তার ও কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চাটখিল পৌরবাজারের জেলা পরিষদ মিলনায়তনে চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন মাদ্রাসার ২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া এবং চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তুলতে এবং কোরআন চর্চায় উৎসাহিত করতে এই ধরনের ব্যতিক্রমী আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজান মাসে এ ধরনের প্রতিযোগিতা কোমলমতি ছাত্রদের মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, ফখর উদ্দিন ফিরোজ, তারেক আজিজ শিপন, পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম ভুঁইয়া রিগ্যান, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু গাজী এবং কলেজ ছাত্রদলের সভাপতি শাওন প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, মোঃ মাসুদ রানা ছাত্ররাজনীতি থেকেই তৃনমূলের সাথে সম্পৃক্ত। তিনি ইতিপূর্বে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।